News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের উত্তপ্ত হয়ে উঠল ইম্ফল, কাঁদানে গ্যাস ছুড়ল সেনা; মইরাং গেলেন রাহুল গান্ধী
Image

ফের উত্তপ্ত হয়ে উঠল ইম্ফল, কাঁদানে গ্যাস ছুড়ল সেনা; মইরাং গেলেন রাহুল গান্ধী

ইম্ফল, ৩০ জুন (হি.স.): হিংসাত্মক ঘটনা থামছেই না মণিপুরে। বৃহস্পতিবার গভীর রাতে আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মণিপুরের রাজধানী ইম্ফল। ইম্ফলের কেন্দ্রস্থলে জড়ো হওয়া ভিড়কে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ল সেনা। সেনা সূত্রে খবর, মণিপুরের কাংপোকপি জেলায় গুলির আঘাতে নিহত এক প্রাক্তন নৌসেনা কর্তাকে শ্রদ্ধা জানাতে ইম্ফলে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন। জমায়েতের নেতৃত্ব ছিলেন মহিলারা। প্রথমে ওই অফিসারের দেহ ইম্ফলের জনবহুল খোয়াইরামবন্দ বাজারে আনা হয়। পরে মৃতদেহটি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনের সামনে দিয়ে মিছিল করে নিয়ে যাওয়ার হুমকি দেয় উন্মত্ত জনতা। পুলিশ যাতে তাদের গ্রেফতার করতে না পারে, তাই রাস্তার মাঝে টায়ারও জ্বালিয়ে দেওয়া হয়। এর পরই ঘটনাস্থলে পৌঁছয় সেনা এবং পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ওই নৌসেনা কর্তার দেহ ‘জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স’-এর মর্গে পাঠানো হয়। এই মুহূর্তে হিংসাদীর্ণ মণিপুরে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার সকালে তিনি মইরাং পৌঁছন। সেখানে গিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেছেন। মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতি কেশম মেঘচন্দ্রের মতে, রাহুল গান্ধী ত্রাণ শিবির পরিদর্শন করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন। পরে, তিনি ইম্ফল ফিরে আসবেন এবং ১০ জন সমমনোভাবাপন্ন দলের নেতা, ইউনাইটেড নাগা কাউন্সিল (ইউএনসি) নেতা এবং সুশীল সমাজ সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

Releated Posts

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু করল ইন্ডিগো

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশের বৃহত্তম স্বল্পমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো সোমবার উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ)…

ByByNews Desk Jun 15, 2026

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top