News Flash

  • Home
  • দেশ
  • দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করার কাজ করেছে কেন্দ্র : রাজনাথ সিং
Image

দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করার কাজ করেছে কেন্দ্র : রাজনাথ সিং

যমুনানগর (হরিয়ানা), ২৯ জুন (হি.স.): দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করার কাজ করেছে কেন্দ্র। জোর দিয়ে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার হরিয়ানার যমুনানগরের একটি সমাবেশে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আমরা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছি এবং আমরা যা বলেছি তাই করেছি। যখন থেকে আমরা জনসংঘ হিসাবে কাজ করছি, আমরা ৩৭০ ধারা বাতিল করার কথা বলে আসছি। আমরা এখন ৩৭০ ধারা বাতিল করেছি। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষার কাজ করেছি আমরা। অযোধ্যায় তৈরি হচ্ছে বিশাল রাম মন্দির।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “৯ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি জনগণের আস্থা অনেক বেড়েছে। এখন ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গিও বদলে গিয়েছে। এখন ভারত কিছু বললে, গোটা বিশ্ব তা মনোযোগ দিয়ে শোনে।” রাজনাথ আরও বলেছেন, “অযোধ্যায় তৈরি হচ্ছে বিশাল রাম মন্দির। ২৪ জানুয়ারির পর আপনারা সেখানে গিয়ে দর্শন করতে পারবেন। আমরা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করার কাজ করেছি।” রাজনাথের কথায়, “আমাদের বিজেপি সরকারগুলি সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি কমাতে কাজ করেছে। কংগ্রেস সরকারের আমলে জিপ কেলেঙ্কারি থেকে কয়লা কেলেঙ্কারি পর্যন্ত অনেক দুর্নীতি হয়েছে। তাঁদের মন্ত্রীকে দুর্নীতির মামলায় জেলে যেতে হয়েছে।”

হরিয়ানার মনোহর লাল খাট্টার সরকারের প্রশংসা করে রাজনাথ বলেছেন, “মনোহর লালজির নেতৃত্বে প্রথমবারের মতো রাজ্যে সম্পূর্ণ সততার সঙ্গে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। মনোহর লালজির সাড়ে আট বছরের শাসনকালে ১৫ বছরে যত বেশি চাকরি দেওয়া হয়েছে তার চেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে যুবকদের, তাও দুর্নীতির এক পয়সা ছাড়াই।”

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top