News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ১৩ কোটি ৮০ লক্ষাধিক টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধার, ধৃত দুই যুবক
Image

ত্রিপুরায় ১৩ কোটি ৮০ লক্ষাধিক টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধার, ধৃত দুই যুবক

আগরতলা, ২৯ জুন (হি.স) : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে বড়সড় সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়। সাথে দুই যুবককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য আনুমানিক ১৩ কোটি ৮০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন তিনি। 

ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়  জানিয়েছেন, আমবাসা থানায় গোয়েন্দা সূত্রে খবর আসে আজ বৃহস্পতিবার সকালে টিআর০১বিইউ০২৩৪ নম্বরের গাড়ি করে মিজোরাম থেকে সিপাহীজলা জেলার উদ্দেশ্যে বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার করা হবে।সেই খবরের ভিত্তিতে আজ সকালে আমবাসার বেতবাগান এলাকার নাকা পয়েন্ট থেকে গাড়িটি আটক করেছে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ প্যাকেটে মোট ৩ কেজি ৪১৫ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করতে পুলিশ সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি। সাথে দুই যুবককে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ধৃত দুই যুবক বক্সনগরের বাসিন্দা পিকলু ভৌমিক ও মাহাবুল আলম। বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য আনুমানিক ১৩ কোটি ৮০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, বলেন ধলাই জেলা পুলিশ সুপার।

Releated Posts

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026
Scroll to Top