News Flash

  • Home
  • দেশ
  • বিপুল পরিমাণ মাদকসহ এসটিএফের হাতে ধরা পড়ল দুই পাচারকারী
Image

বিপুল পরিমাণ মাদকসহ এসটিএফের হাতে ধরা পড়ল দুই পাচারকারী

কলকাতা, ২৯ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বিপুল পরিমাণ হেরোইনসহ দুই পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে এসটিএফ এসপি ইন্দ্রজিৎ বসু এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, বুধবার বিকেলে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরে, এসটিএফের একটি দল উত্তর ২৪ পরগণা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত মছলন্দপুর তেতুলিয়া রোডে বীণা ভ্যারাইটি স্টোরের কাছে ঘেরাও করে। একটি বাইকে করে দু’জন আসার সাথে সাথে তাদের ঘিরে ফেলা হয় এবং হেফাজতে নেওয়া হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়। দুজনকেই গ্রেফতার করা হয়। তারা হলেন উত্তর ২৪ পরগনার বনগাঁও থানা এলাকার বাসিন্দা বিপ্লব মন্ডল (৩৫) এবং লিঙ্কন কাঞ্জিলাল (৩৭)।

তাদের দুজনের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত উদ্ধার করা হয়েছে ।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top