News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে দূর্ঘটনায় পথচারীর মৃত্যুতে ঘাতক গাড়ি পুড়িয়ে দিল উত্তেজিত জনতা
Image

খোয়াইয়ে দূর্ঘটনায় পথচারীর মৃত্যুতে ঘাতক গাড়ি পুড়িয়ে দিল উত্তেজিত জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷  পথচারীর মৃত্যুতে ঘাতক বাইক পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা৷ ঘটনা রবিবার খোয়াই মধ্য সিঙ্গিছড়া এলাকায়৷ খোয়াই মধ্য সিঙ্গিছড়ায় রবিবার সকালে গণেশ সরকার চা খেয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাইক ধাক্কা দেয়৷ এতে গণেশ ছিটকে পড়ে৷৷মুখে এবং মাথায় আঘাত লাগে৷ ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে সাথে সাথে গণেশকে রক্তাক্ত অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেন৷ কিন্তু জিবি পৌঁছানো সম্ভব হয়নি৷ মাঝ রাস্তায় মৃত্যু হয় গণেশ সরকারের৷ অন্যদিকে ,অভিযুক্ত বাইক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা৷ তার বাইক আগুনে পুড়িয়ে দেওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷

Releated Posts

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top