News Flash

  • Home
  • প্রধান খবর
  • ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গেলেন সায়ন্তিকা
Image

ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গেলেন সায়ন্তিকা

বাঁকুড়া, ২৫ জুন (হি. স.) : বাঁকুড়ার ওন্দায় দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারল অপর মালগাড়ি। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গেলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

এদিন ভোরে বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে বিষ্ণুপুরগামী অন্য একটি মালগাড়ি। ধাক্কার তীব্রতায় একটি মালগাড়ির ইঞ্জিন অন্যটির উপর উঠে পড়ে। ট্র্যাক থেকে ছিটকে পড়ে মালগাড়ির ১২টি কামরা। বাহানাগার স্মৃতি উসকে এমন কাণ্ড ঘটার খবর পেতেই সেখানে পৌঁছন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা। রেল দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন রাজ্য তৃণমৃলের সাধারণ সম্পাদিকা। খবর নেন কেউ আহত হয়েছেন কিনা। ঘটনাস্থলের ছবি তুলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রেল আধিকারিক ও আরপিএফ-এর সঙ্গেও কথা বলেন তিনি। ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে কত সময় লাগবে সেই নিয়েও খোঁজ খবর নেন।

পরে সংবাদমাধ্যমের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এখনই দায় কার বলা মুশকিল। তবে যান্ত্রিক ত্রুটি তো নিশ্চিত ছিল। নইলে লুপ লাইনে একটা ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় সেখানে আরও একটা ট্রেন কী করে আসে! কিছু তো সমস্যা হয়েছে।” এখন সবার প্রথমে ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ওই আসনে তাঁকে হারিয়ে জয়ী হন বিজেপির পোড় খাওয়া নেতা তথা বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। ভোটে হার হলেও নিজের নির্বাচনী কেন্দ্রে সক্রিয় সায়ন্তিকা। এদিনও দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যেতে দেখা গেল তাঁকে ।

উল্লেখ্য, এই দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল ও একাধিক ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে। আপ লাইনে ধীরে ধীরে কয়েকটি ট্রেন পাস করানো হলেও, ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক করতেও চলছে কাজ। কী কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখতে তদন্ত করছে রেল। আদ্রা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মণীশ কুমারের দাবি, প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে মালগাড়ির চালক ঘুমিয়ে পড়ায় সিগন্যাল দেখতে পাননি। তাই লাইন ভুল করে তিনি লুপ লাইনে ঢুকে পড়ায় এই বিপত্তি। তবে সমস্ত ঘটনাই এখন বিস্তারিত তদন্ত করে দেখা বাকি।

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top