ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন।।নিজ আকাদেমিতে সংবর্ধিত হলো দাবাড়ু-রা। মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত বিশেষ প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি দিনে। সদ্য সমাপ্ত রাজ্য অনূর্ধ্ব-৭ দাবা প্রতিযোগিতায় আকাদেমির ৫ দাবাড়ু সাফল্য পেয়েছিলো। বালক বিভাগে শুভায়ন দাস তৃতীয়, কানিস্ক চৌধুরি চতুর্থ, বালিকা বিভাগে অবান্তিকা চক্রবর্তী যুগ্মভাবে প্রথম, দিবাঙ্গী শীল তৃতীয় এবং তেজস্বনী পোদ্দার পঞ্চম স্থান দখল করেছিলো। শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সাফল্য পাওয়া দাবাড়ুদের সংবর্ধনা জানানো হয় আকাদেমির অফিসবাড়িতে। উপস্থিত ছিলেন আকাদেমির পেট্রণ প্রবোধ রঞ্জন দত্ত, ভারতীয় যুব দলের কোচ তথা ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত এবং আকাদেমির আগরতলা শাখার কোচ কিরীটী দত্ত। সংবর্ধনা পেয়ে আপ্লুত খুদে দাবাড়ুরা। আগামীদিনে আরও সাফল্য আনার প্রতিশ্রুতিও দেয়। এর পর অভিভাবকদের সঙ্গে কথা বলেন প্রসেনজিৎ। দাবায় সাফল্য পেতে হলে কী কী করা দরকার তা স্পষ্টভাবে অভিভাবকদের বুঝিয়ে দেন আকাদেমির কর্ণধার প্রসেনজিৎ। প্রসঙ্গত: ৩ দিন ব্যাপী ওই বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলো ৩৬ জন দাবাড়ু। শুক্রবার ছিলো ওই শিবিরের সমাপ্তি দিন।

মেট্রিক্সে দাবা প্রশিক্ষণ শিবির সম্পন্ন ক্ষুদে দাবাড়ুরা সংবর্ধিত একাডেমিতে
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















