News Flash

Image

২৬ থেকে শুরু ঐতিহ্যবাহী খার্চি পূজা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷  আগামী ২৬ জন থেকে শুরু হচ্ছে জাতির উপজাতির অন্যতম মিলন উৎসব খাটছে পূজা৷ খার্চি পূজা উপলক্ষে ১৪দেবতা বাড়িতে এখন চলেছে চূড়ান্ত প্রস্তুতি৷ নতুন সাজিয়ে তোলা হচ্ছে চৌদ্দ দেবতা মন্দির প্রাঙ্গন৷  ২৬ জুন থেকে শুরু হচ্ছে জাতি উপজাতির মিলনমেলা খার্চি মেলা ও উৎসব৷ প্রস্তুতি চলছে জোর কদমে৷ প্রস্তুতি খাতিয়ে দেখছেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী৷ তিনি জানান ,এ বছর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ তাছাড়া উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা৷ পাশাপাশি এ বছর থেকে শুরু হল দিব্যাঙ্গদের সম্মান প্রদর্শন ও কৃতি সংবর্ধনা৷ এই অনুষ্ঠানে থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব৷ সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ গত বছর মিলন মেলায় প্রায় ২০ লক্ষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছিলেন এ বছর দিন ভালো থাকলে এই রেকর্ড ভেঙ্গে যাবে বলে জানান তিনি৷ খার্চি মেলা ও উৎসবকে সর্বাঙ্গীণ সুন্দর করার জন্য তিনি সকলের সহযোগিতা আহবান করেছেন৷

Releated Posts

শিক্ষকের অভাব, নেই পর্যাপ্ত বেঞ্চ—দুর্বল পরিকাঠামোর প্রতিবাদে স্কুলে তালা, রাস্তায় নামল পড়ুয়ারা

কদমতলা, ২৮ জুলাই:  শিক্ষকের তীব্র সংকট, পর্যাপ্ত বেঞ্চের অভাব এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কদমতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

ছাত্রীর মৃত্যুর তদন্তে অসন্তোষ, সুবিচারের দাবিতে হাইকোর্টে পরিবার

কৈলাসহর, ২৮ জুলাই:  কৈলাসহরের ইরানি থানা এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jul 28, 2026

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top