News Flash

  • Home
  • দিনের খবর
  • বিরোধীদের বৈঠকে যোগ দিতে পাটনায় মমতা, লালুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
Image

বিরোধীদের বৈঠকে যোগ দিতে পাটনায় মমতা, লালুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ


পাটনা, ২২ জুন (হি. স.): বিরোধীদের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার পাটনায় গিয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমও । এদিন বিমানবন্দর থেকে লালুপ্রসাদ যাদবের বাড়িতে যান তিনি। দীর্ঘক্ষণ কথা হয় দু’জনের।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন । তার আগে বিরোধীদের বৈঠক ডেকেছেন নীতীশকুমার । সেই বৈঠকে যোগ দিতেই এদিন পাটনা সফরে গেলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন বিমানবন্দর থেকে লালুপ্রসাদ যাদবের বাড়িতে যান তিনি। এদিন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে লালুর স্বাস্থ্যের খবর নেন মমতা। আরজেডি সুপ্রিমোর পায়ে হাত দিয়ে প্রণাম করেন মুখ্যমন্ত্রীর দুই সফরসঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। লালু জায়া রাবড়ি দেবী, পুত্র তেজস্বী যাদবের হাতে মমতা তুলে দেন বাংলার মিষ্টি, বস্ত্র। পাল্টা সৌজন্য হিসেবে মুখ্যমন্ত্রী সহ অন্যদের হাতে মধুবনী শিল্প, বুদ্ধমূর্তি ও মধুবনী বস্ত্র উপহার হিসেবে তুলে দেয় যাদব পরিবার।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে একজোট হচ্ছে বিজেপি বিরোধী দলগুলি। বিজেপিকে রোখার কৌশল ঠিক করতে পাটনায় বৈঠকে বসছে বিরোধীরা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উদ্যোগে আগামী শুক্রবার এই বৈঠক হতে চলেছে। ওই বৈঠকে যোগদানের কথা আগেই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। সেখানে মমতার সঙ্গে গিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিরোধীদের বৈঠকে মমতার সঙ্গে অভিষেকেরও যোগদানের সিদ্ধান্তকে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তাঁরা মনে করছেন, ২০২৪-এর লোকসভা ভোটের আগে জাতীয়স্তরে বিজেপি বিরোধী জোটে তৃণমূলের ‘মুখ’ হিসাবে অভিষেককে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top