News Flash

  • Home
  • খেলা
  • আন্তর্জাতিক ক্যারাটেতে ১৩টি পদকপেয়ে দারুণ সাফল্য ত্রিপুরার
Image

আন্তর্জাতিক ক্যারাটেতে ১৩টি পদকপেয়ে দারুণ সাফল্য ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।। আন্তর্জাতিক ক্যারাটেতে দারুণ সাফল্য পেয়েছে ত্রিপুরা। ২টি স্বর্ণপদক সহ মোট ১৩ টি পদক অর্জন করে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। নতুন দিল্লির তাল কোটরা ইনডোর স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ২২ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দল অংশ নিয়েছিল। দুর্দান্ত লড়াই করে ময়ূখ বিশ্বাস এবং অপেক্ষা সাহা স্বর্ণপদক পেয়েছে। রৌপ্য পদক পেয়েছে মৃন্ময়ী সূত্রধর, আরিশ রায়, জেকেন দেববর্মা, বিশ্বশ্রী দাস ও সঞ্চালী রায়। ব্রোঞ্জ পদক পেয়েছে কাশনি কর, সোহাগ দেবনাথ, বিরাজ বনিক, প্রিয়াংশি সোম, ঋষিকেশ পাল, শ্রীময়ী দেব। এবারকার আন্তর্জাতিক আসরে দুইটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য এবং ছয়টি ব্রোঞ্জ অর্থাৎ মোট ১৩ টি পদক পেয়ে দারুণ সাফল্য অর্জন করায় রাজ্য সংস্থা থেকে খেলোয়ারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top