News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর যোগ ক্লাসে বিশ্বরের্কড
Image

রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর যোগ ক্লাসে বিশ্বরের্কড

ওয়াশিংটন, ২১ জুন (হি. স.) : বুধবার জাতিসঙ্ঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাসন করলেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম করা সমস্ত দেশের মানুষের জন্য আনন্দদায়ক।

তিনি আরও বলেন, যোগাভ্যাস ভারতের প্রাচীন ঐতিহ্য। কিন্তু যোগের কোনও কপিরাইট, রয়্যালিটি কিংবা পেটেন্ট নেই। বিশ্বের যে কোনও দেশের মানুষই যোগাভ্যাস করতে পারেন। বুধবার জাতিসঙ্ঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি।

যোগাভ্যাস যে ভারতের প্রাচীন ঐতিহ্য তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতে প্রাচীন যুগ থেকেই যোগাভ্যাস হয়ে আসছে। তবে যোগ ভারতের ঐতিহ্য হলেও এর কোনও কপিরাইট, রয়্যালিটি কিংবা পেটেন্ট নেই। ফলে বিশ্বের যে কেউ যোগ করতে পারেন। যোগ করার কোনও বয়সও নেই। মন চাইলে যেখানে খুশি যোগ করা যায়। বেঁচে থাকার অন্যতম অবলম্বন হলো যোগাভ্যাস। আমরা সবাই এক বিশ্ব, এক পরিবার ও এক ভবিষ্যতের অনুসারী।’ এদিন মোদির সঙ্গে যোগাভ্যাসে অংশ নেন বিখ্যাত হলিউড অভিনেতা রিচার্ড গ্যেরে, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস, জাতিসঙ্ঘের উপ মহাসচিব আমিনা জে মহম্মদ।

জাতিসঙ্ঘের সদর দফতরে এদিন স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য অনুষ্ঠানের আয়োজন করায় জাতিসঙ্ঘকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বের প্রত্যেকটি দেশ থেকে প্রতিনিধিরা যোগ দেওয়ায় আমি অভিভূত। যোগ মানেই হচ্ছে একতা। আর সেই একতার টানেই আপনারা এখানে জড়ো হয়েছেন।’

Releated Posts

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026

অমিত শাহের পুনে সফরের আগে রাজনৈতিক উত্তাপ, বিক্ষোভে কংগ্রেস, পাল্টা জবাবের হুঁশিয়ারি বিজেপির

পুনে, ৩০ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ১ আগস্টের পুনে সফরকে ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা তীব্র হয়েছে।…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা প্রশ্নফাঁস ও দুর্নীতিতে ভেঙে পড়েছে, ‘সামনা’-য় কেন্দ্র-রাজ্যকে তোপ শিবসেনা (ইউবিটি)

মুম্বই, ৩০ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, পরীক্ষায় দুর্নীতি, অযোগ্য উপাচার্য নিয়োগ এবং আর্থিক কেলেঙ্কারির জেরে দেশের শিক্ষাব্যবস্থা কার্যত ভেঙে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top