নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ মঙ্গলবার বিশালগড়ের দুর্গানগর এলাকা থেকে একটি অবৈধ সমিল উদ্ধার করেছে বণদপ্তরের কর্মীরা৷ বনদস্যুরা রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল ধবংস করে প্রতিনিয়ত কাঠ পাচার অব্যাহত রেখেছে৷ বিভিন্ন স্থানে অবৈধভাবে মিনি সমিল বসিয়ে কাঠ চেরাই করা হচ্ছে৷ বনদপ্তরের কর্মীরা সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার বিশালগড়ের দুর্গানগর এলাকা থেকে এ ধরনের একটি অবৈধ সমিল উদ্ধার করতে সক্ষম হয়েছেন৷৷ স মিল উদ্ধার করা সম্ভব হলেও এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেননি বনদপ্তরের কর্মীরা৷ জানা গেছে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সো মিল বসিয়ে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে কাঠ চেরাই করা হতো৷ অবশেষে বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে সমিলটি সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হন৷ এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে৷

বিশালগড়ের দুর্গানগর থেকে অবৈধ সমিল উদ্ধার
Tags:
Releated Posts
আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…
দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…
চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন : উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…
বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব
আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…
















