News Flash

Image

রাতের আঁধারে দুঃসাহসিক ডাকাতি

আগরতলা, ১৯ জুন (হি.স.) : রাতের আঁধারে পেট্রোল পাম্পে ডাকাত দল হানা দিয়েছে। রবিবার গভীর রাতে বিশালগড় এসডিপিও অফিসের সামনের এক পেট্রোল পাম্পে হানা দিয়েছে ডাকাত দল। পেট্রোল পাম্পের নৈশ প্রহরীর উপর হামলা চালানোর চেষ্টা করেছে তারা। পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেই পালিয়ে যায় ডাকাত দল। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

পেট্রোল পাম্পের জনৈক প্রহরী জানিয়েছেন, গতকাল রবিবার রাতে পেট্রোল পাম্পের দুই নৈশ প্রহরী ঘুমিয়ে ছিলেন। আনুমানিক ৩ টা নাগাদ ডাকাত দলের পাচঁজন সদস্য পিস্তল, দা, শাবল নিয়ে তাঁদের মধ্যে একজন প্রহরীর উপর হামলা চালিয়েছিল। তাঁকে ডাকাত দল নগদ অর্থ দেওয়ার জন্য বলেছিল। তখন অপর নৈশ প্রহরী ঘটনাটি টের পেয়ে লোহার রড নিয়ে ডাকাতদের ওপর হামলা চালালে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে গিয়েছিল। আজ সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ডাকাত দলের মাথায় হেলমেট ও মুখে কাপড় বাঁধা ছিল। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। হিন্দুস্থান সমাচার/তানিয়া/সন্দীপ

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top