News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Image

ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ, শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা বারোটায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পৌরোহিত্য করেছেন ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী। বার্ষিক সাধারণ সভায় আলোচ্য সূচী অনুযায়ী ক্লাবের সম্পাদক  সুপ্রভাত দেবনাথ ও কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য যথাক্রমে বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে এগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। ক্লাব সদস্য মণিময় রায়, তপন চক্রবর্তী, কাজল ভৌমিক, বিপ্লব চন্দ, অরিন্দম চক্রবর্তী, দীপক দে, সহ-সম্পাদক অনির্বাণ দেব, কার্যকরী সদস্য অভিষেক দে, কল্যাণ দেবনাথ প্রমূখ আলোচনায় অংশগ্রহণ করেন। ক্লাবের ঐতিহ্য অনুযায়ী সদস্যদের প্রদত্ত প্রস্তাব অনুসারে আগামী দিনে কার্যক্রম চালিয়ে নেওয়ার প্রয়াস থাকবে বলে জানানো হয়েছে। সর্বোপরি ক্লাবের সকল সদস্যদের এ বিষয়ে সহযোগিতার হাত প্রশস্ত করার আহ্বান জানানো হয়েছে। আসন্ন ২রা জুলাই, বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপনে বিশেষ কর্মসূচি রূপায়ন যেমন সেমিনার এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে বলে সভাপতি সরযূ চক্রবর্তী ব্যক্ত করেছেন। স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সম্পাদক সুপ্রভাত দেবনাথ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top