News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লাইট হাউজের পাশে জলের ট্যাঙ্ক নির্মাণে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী পরিবার
Image

লাইট হাউজের পাশে জলের ট্যাঙ্ক নির্মাণে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷  বর্ডার গোল চক্কর এলাকায় লাইট হাউজ নির্মাণ কাজ চলছে৷ একই সঙ্গে পাশে চলছে জলের ট্যাঙ্ক নির্মাণ৷ আর এই জলের ট্যাঙ্ক নির্মাণের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে পাশের একটি বাড়ি৷ নির্মাণের ফলে কালিকাপুর ভগৎ সিং কলোনির বাসিন্দা রুপা ধানুকের বাড়ির সীমানা ভেঙ্গে যায়৷ এরপর একে একে ঘর, কলের পার ভাঙ্গা শুরু হয়৷ রুপা ধানুকের বক্তব্য নির্ধারিত জায়গার বাইরে গিয়ে মাটি কাটার ফলে তার বাড়ির এই সমস্ত অংশ নষ্ট হয়েছে৷ উপড়ে পড়েছে বাড়িতে থাকা বেশ কিছু গাছ৷ বাড়ির কাগজপত্র সব রয়েছে তার কাছে৷ এই অবস্থায় নির্মাণ কাজের ফলে বাড়ির ক্ষতি হওয়ায় এবার ক্ষতিপূরণের দাবী জানান রুপা ধানুক৷ প্রায় ৪৫ বছর ধরে এই জায়গায় রয়েছেন৷ নির্মাণ কাজের ফলে সৃষ্ট সমস্যা সম্পর্কে বহুবার অবগত করা হলেও কর্ণপাত করতে নারাজ৷ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের এলাকা ঘুরে যাওয়ার দাবী জানান৷ বর্তমানে দুজন সদস্য রয়েছে৷ একজন দিব্যাংন৷ অপর জন্য বাড়ি বাড়ি কাজ করেন৷ পিতা- মাতা কেউ নেই তাদের৷ তিন দিন ধরে এই কাজ চলছে৷ হানা দিয়ে কাজ করার কথা বললেও তা মানছে না৷ উপরন্তু বাড়ি ছেড়ে যাওয়ার পরামর্শ দেন নির্মাণকারী সংস্থা৷  ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানান রুপা ধানুক৷

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top