News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী মোদির নয় বছর উপলক্ষে তেলিয়ামুড়ায় বিজেপির বিকাশ যাত্রা
Image

প্রধানমন্ত্রী মোদির নয় বছর উপলক্ষে তেলিয়ামুড়ায় বিজেপির বিকাশ যাত্রা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বৎসর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত বিকাশ তীর্থ কার্যক্রমের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর মনটাং এবং নমন জয়ের মলসম পাড়া এলাকা পরিদর্শনে যায় ভারতীয় জনতা পার্টির মন্ত্রী বিধায়ক সহ এক ঝাঁক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা৷  বিকাশ তীর্থ কার্যক্রমের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা, ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলার সভাপতি পিনাকী দাস চৌধুরী সহ এক ঝাঁক ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা৷ এদিনের এই বিকাশ তীর্থ কার্যক্রম সম্বন্ধে বলতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে এই বিকাশ তীর্থ কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই ’’ন সাল বেমিসাল’’ এই নয় বছরে ভারতবর্ষের যেমন বিকাশ হয়েছে, তেমনি তীর্থস্থান বেড়েছে, বেড়েছে দর্শনীয় স্থানও, সেই সঙ্গে তাল মিলিয়ে বৃদ্ধি পেয়েছে পর্যটন কেন্দ্রের৷   এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে এই ত্রিপুরাতে বিশেষ করে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রেও রয়েছে, এটাকে সকলে মিলে ভারতবাসীর কাছে তুলে ধরাই হচ্ছে মূল লক্ষ্য৷

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top