News Flash

Image

স্বস্তির বৃষ্টি হল রাজ্যে


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ অবশেষে দেখা দিল৷  কিছুটা হাফ ছেড়ে বাঁচলেন আশা- নিরাশার দোলাচলে বসে থাকা লোকজন৷ নেমে এলো স্বস্তির বারিধারা৷ বেশকিছু দিন ধরেই চলছিল তীব্র দাবদাহ৷ ঘরে বাইরে থাকা দ্বায় হয়ে দাঁড়িয়েছিল আমজনতার৷ অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসি৷ এতো গরম আগে কখনও দেখা যায়নি বলে অভিমত প্রবীণদের৷ এই অবস্থায় বৃহস্পতিবার এলো স্বস্তি কিছুটা৷ এদিন সকাল থেকেই ছিল আকাশের মুখভার৷ রোদ না থাকলেও ভ্যাপসা গরমে কাহিল অবস্থা ছোট বড় সকলের৷ শেষে দুপুরে আকাশ কালো মেঘে ছেয়ে যায়৷ আশায় বুক বেধে থাকা মানুষ চেয়েছিলেন আকাশ পানে কখন নেমে আসেন বরুণ দেবতা৷ শেষে একপশলা বৃষ্টি স্বস্তি এনে দিল৷ আর এই প্রিয়কে অনেক দিন পর কাছে পেয়ে অনেকে ভিজলেন৷

Releated Posts

সাব্রুমে টানা বর্ষণে ফেনী নদীর জলস্তর বৃদ্ধি, সরেজমিনে পরিদর্শনে মহকুমা শাসক

সাব্রুম, ৯ জুলাই: টানা বর্ষণের জেরে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ফেনী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

রাস্তার বেহাল দশা, দুর্ভোগে বাসিন্দারা

শান্তিরবাজার, ৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার ৩৬ নং শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের মধ্যের টিলা এলাকার প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বেহাল…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

দক্ষিণ চরিলাম ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষক সংকট ঘিরে বিক্ষোভ, পরিদর্শনে গিয়ে অভিভাবকদের ক্ষোভের মুখে শিক্ষা দফতরের আধিকারিক

বিশালগড়, ৯ জুলাই: দক্ষিণ চরিলাম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকটকে কেন্দ্র করে বৃহস্পতিবার চরম উত্তেজনার সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Jul 9, 2026

অস্থায়ী লাইনম্যানদের কর্মবিরতিতে সাব্রুমে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

সাব্রুম, ৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় অস্থায়ী লাইনম্যানদের অনির্দিষ্টকালের কর্মবিরতির জেরে তীব্র বিদ্যুৎ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।…

ByByTaniya Chakraborty Jul 9, 2026
Scroll to Top