News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রাণে বাঁচতে চলন্ত অটো থেকে মহিলার ঝাঁপ, ধৃত চালক
Image

প্রাণে বাঁচতে চলন্ত অটো থেকে মহিলার ঝাঁপ, ধৃত চালক

আগরতলা, ৭ জুন (হি.স.) : গন্তব্যস্থলে না নিয়ে মহিলা যাত্রীকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অটো চালক। অটো থেকে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেন ওই মহিলা যাত্রী। পরবর্তী সমযয়ে এডি নগর থানায় মামলা দায়ের করেন তিনি। মহিলার অভিযোগে আজ পুলিশ অটো চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে।

অভিযোগকারী মহিলা জানিয়েছেন, গত সোমবার বড়দোয়ালি এলাকা থেকে ক্যাম্পেরবাজার যাওয়ার জন্য অটোতে চেপেছিলেন তিনি। অটোতে চালক সহ আরও তিনজন পুরুষ যাত্রী ছিলেন। কিন্তু কিছুটা রাস্তা অতিক্রম করার পর অটো চালক ক্যাম্পেরবাজার না গিয়ে টিভি টাওয়ারের দিকে গন্তব্য ঘুরিয়ে দিয়েছিলেন। তাতেই মহিলার মনে সন্দেহ দানা বাঁধে। তিনি সাথে সাথে চালককে গাড়ি থামাতে বলেন। কিন্তু তারপরেও চালক অটো গাড়ি থামাননি। শেষে oই মহিলা চলন্ত অটো থেকে রাস্তায় ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন।

তাঁর অভিযোগ, পরর্বতী সময়ে অটো চালক সহ তিনজন যাত্রী মহিলাকে অটোটে উঠার জন্য বলেছিলেন। কিন্তু তিনি আর অটোটে উঠেননি। ওই ঘটনার পর তিনি এডি নগর থানায় ওই অটো চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।পুলিশ আজ অটো চালককে আটক করে থানায় নিয়ে এসেছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃত অটো চালক বেলাবর এলাকার বাসিন্দা গৌরচান দেবনাথ। ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top