News Flash

  • Home
  • বিদেশ
  • পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, এয়ার ইন্ডিয়ার বিমানের রাশিয়ায় অবতরণ প্রসঙ্গে মন্তব্য আমেরিকার
Image

পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, এয়ার ইন্ডিয়ার বিমানের রাশিয়ায় অবতরণ প্রসঙ্গে মন্তব্য আমেরিকার

ওয়াশিংটন, ৭ জুন (হি.স.) : ই়ঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে গত সোমবার সকালে রাশিয়ায় জরুরি অবতরণ করেছিল এয়ার ইন্ডিয়ার সান ফ্রান্সিসকোগামী একটি বিমান। এ বার ওই বিষয়ে মুখ খুলল আমেরিকা, ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির দিকে ‘নজর রাখা হচ্ছে’। আমেরিকার বিদেশ দফতরের সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, “আমরা জানি আমেরিকায় আসা একটি বিমান রাশিয়ায় জরুরি অবতরণ করেছে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। যদিও আমি জানি না, ওই বিমানে আমেরিকার কত জন নাগরিক ছিলেন।”

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা এবং রাশিয়া মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রায় খারাপ বললেই চলে। এই পরিস্থিতিতে রাশিয়ায় এয়ার ইন্ডিয়ার বিমানটি অবতরণ করায় দেশের নাগরিকদের ‘নিরাপত্তা’র বিষয়টিকে আমেরিকা গুরুত্ব দিতে চেয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও বিকল্প বিমানে সব যাত্রীই তাঁদের গন্তব্যে পৌঁছেছেন।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top