News Flash

  • Home
  • দেশ
  • সিপিএমে যোগ দিল মেটেলির ২০টি পরিবার, মানতে নারাজ তৃণমূল
Image

সিপিএমে যোগ দিল মেটেলির ২০টি পরিবার, মানতে নারাজ তৃণমূল

চালসা, ৪ জুন (হি. স.) : ফের সিপিএমে যোগ দিল মেটেলির ২০টি পরিবার। রবিবার মেটেলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকার ডাঙ্গাপাড়ার ডেমধুরা এলাকায় ওই এলাকার ২০টি পরিবার তৃণমূল ছেড়ে লাল ঝান্ডা হাতে তুলে নেয় বলে সিপিএম নেতৃত্ব দাবি করেন।

এদিন দলে যোগদানকারীদের হাতে লাল ঝান্ডা পতাকা তুলে দেন সিপিআইএমের মেটেলি এরিয়া কমিটির সম্পাদক শফিরুদ্দিন আহমেদ, সারা ভারত কৃষক সভার মেটেলি থানা সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব।
এদিন ওই এলাকার বাসিন্দারা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বলেন, ‘এলাকায় তৃণমূল মানুষের উন্নয়ন করছে না। একশো দিনের কাজের টাকাও দেওয়া হচ্ছে না। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত সকলে।‘ এর প্রতিবাদেই এদিন তারা সিপিএমে যোগদান করেন।
যদিও এ বিষয়ে তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা বলেন, ‘ওই এলাকার বাসিন্দারা আগের থেকেই সিপিএমে ছিল। তৃণমূল থেকে পাঁচ-ছয়টি পরিবার যেতে পারে। হয়তো সিপিএম তাঁদের ভুল বুঝিয়েছে। আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করে আবার তৃণমূলে নিয়ে আসব। কারণ উন্নয়ন একমাত্র তৃণমূলই করছে ও করবে।‘

Releated Posts

গ্রেটার নয়ডায় ইলেকট্রনিক্স কারখানায় আগুন, উদ্ধার অভিযানে প্রাণ গেল দুই দমকলকর্মীর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক্স উৎপাদনকারী কারখানায় আগুন নেভানোর সময় দেওয়াল ও লোহার বিম…

ByByNews Desk Aug 4, 2026

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top