News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ 
Image

পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ 

আগরতলা, ৩ জুন  (হি.স.) : রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবিতে ১০৮বি জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন লেফুঙ্গা ব্লকের সিপাহি পাড়ার এলাকাবাসী।একমাস যাবৎ জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। অবশেষে শনিবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়কে অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে লেফুঙ্গা থানার পুলিশ এবং অবরোধকারীদের সাথে কথা বলেছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, প্রতিনিয়ত ওই এলাকায় জল সরবরাহ করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, লেফুঙ্গা ব্লকের সিপাহি পাড়ায় পানীয় জলের সমস্যা ভুগছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, দীর্ঘ একমাস যাবৎ পানীয় জলের সংকটে ভুগছেন স্থানীয় মানুষ। তাঁদের আরও অভিযোগ, ওই পাড়ায় রাস্তার বেহাল দশা হয়ে রয়েছে। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও জলের ও রাস্তা সংস্কারের সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে  রবিবার সকালে পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে ১০৮বি জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ প্রদান করতে হবে এবং রাস্তা সংস্কার করা হোক। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌছেছিল।

খবর পেয়ে অবরোধস্থলে ছুটে গেছে লেফুঙ্গা থানার পুলিশ। অবরোধকারীদের সাথে কথা বলে এবং প্রতিনিয়ত ওই এলাকায় জল সরবরাহ করা হবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।

Releated Posts

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top