News Flash

  • Home
  • দিনের খবর
  • পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু! উন্মত্ত জনতারপালটা মারে রণক্ষেত্র নদিয়া
Image

পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু! উন্মত্ত জনতারপালটা মারে রণক্ষেত্র নদিয়া

নদিয়া, ৩০ মে (হি. স.) : পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপত হয়ে উঠল দিয়ার ধানতলা থানা এলাকার কুলগাছি গ্রামে। পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন বলে খবর । যদিও পুলিশ মৃত্যুর ঘটনা স্বীকার করেনি । মঙ্গলবার ভোররাতের এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। যার জেরে দুই পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাফ ও বিশাল পুলিশ বাহিনী নেমেছে।

জানা গিয়েছে, নদিয়ার ধানতলার কুলগাছি এলাকায় ভোররাতে হানা দেয় পুলিশ বাহিনী। সেখানে অভিযান চলাকালীন পুলিশের গাড়ির চাকায় তিনজন পিষ্ট হয় বলে খবর। তাঁদের মধ্যে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে ফুঁসে ওঠে গ্রাম। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এমনকী, পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। সবমিলিয়ে কুলগাছি গ্রামে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বেঁধে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
পুলিশ সূত্রে দাবি, গরুচোর সন্দেহে গণপিটুনির অভিযোগ পেয়ে গ্রামে হানা দিয়েছিল পুলিশ। তাঁদের দাবি, অন্ধকারে গ্রাম ছেড়ে দ্রুতগতিতে বেরনোর সময় য় গাড়িতে দুজনের ধাক্কা লাগে। তাঁরা আহত হয়েছেন। যদিও মৃত্যুর কথা স্বীকার করেনি পুলিশ। সবমিলিয়ে উত্তপ্ত নদিয়ার কুলগাছি গ্রাম। এলাকায় র‌্যাফ ও বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে।

Releated Posts

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top