News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৩ ও ২৪ জুন প্লেনারি অধিবেশনে তিপরা মথার খোলনলচে বদলানো হবে : প্রদ্যুৎ
Image

২৩ ও ২৪ জুন প্লেনারি অধিবেশনে তিপরা মথার খোলনলচে বদলানো হবে : প্রদ্যুৎ

আগরতলা, ২৭ মে (হি. স.) : আগামী ২৩ ও ২৪ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্লেনারি অধিবেশনে তৃণমূল স্তর থেকে সংগঠনকে ঢেলে সাজানো হবে। আজ উজ্জয়ন্ত প্যালেসে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এমনটাই জানালেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাঁর সাফ কথা, তিপরা মথা মানুষের স্বার্থে লড়াইয়ে দৃঢ় সংকল্পবদ্ধ। গ্রেটার তিপ্রাল্যান্ড সহ নানা ইস্যুতে লড়াই জোরদার করা হবে।

শ্রী দেবর্বমনের দাবি, আগামী ২০-২৫ দিনের মধ্যে তিপরা মথা সংগঠনকে নতুন করে সাজাবে। রবীন্দ্র শতবাষির্কী ভবনে প্লেনারি অধিবপশনের মধ্য দিয়ে বিভিন্ন নেতৃত্ব রদবদল করা হবে। সাথে তিনি যোগ করেন, নির্বাচনের ফলাফল নিয়ে গঠিত হাই পাওয়ার কমিটির রিপোর্টের চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে বৈঠকে।

এদিন তিনি বলেন, আগামী দিনে গ্রেটার তিপ্রাল্যান্ডের সাংবিধানিক সমাধান, ককবরক ভাষাকে রোমান হরফ, টিটিএএডিসি (ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ) দ্বারা অনুমোদিত বেশ কয়েকটি বিল আইনে পরিণত করার জন্য আন্দোলন জোরদার করা হবে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top