News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রীর পৌরহিত্যে বসেছে নীতি আয়োগের বৈঠক, মূল ভাবনা-”বিকশিত ভারত-২০৪৭ ; ভারতের ভূমিকা”
Image

প্রধানমন্ত্রীর পৌরহিত্যে বসেছে নীতি আয়োগের বৈঠক, মূল ভাবনা-”বিকশিত ভারত-২০৪৭ ; ভারতের ভূমিকা”

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): নতুন দিল্লির প্রগতি ময়দানে শনিবার নীতি আয়োগের অষ্টম পরিচালন পরিষদের বৈঠক বসেছে। এবারের বৈঠকের মূল ভাবনা- ‘বিকশিত ভারত-২০৪৭ ; ভারতের ভূমিকা’।

নীতি আয়োগের বৈঠকে পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনের এই বৈঠকে আলোচ্য বিষয়গুলির মধ্যে আছে, মহিলা ক্ষমতায়ন, স্বাস্থ্য এবং পুষ্টি, দক্ষতা উন্নয়ন, গতিশক্তি, এমএসএমই-র ওপর বিশ্বস্ততা-সহ একাধিক উন্নয়ন ও সামাজিক পরিকাঠামোগত বিষয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে এই বৈঠকে পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে বৈঠকে উপস্থিত থাকার জন্য রাজ্যের প্রতিনিধি হিসাবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নাম প্রস্তাব করে চিঠি পাঠানো হয়। কিন্তু কেন্দ্রের তরফে তার কোনও অনুমতি মেলেনি বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই বৈঠকে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দিয়েছেন। যোগ দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি প্রমুখ। তবে, কেরল, রাজস্থান, কর্ণাটকের মুখ্যমন্ত্রী যোগ দেননি।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top