News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টির সৌজন্যে পারদ নিম্নমুখী তিলোত্তমায়, ২৪ ঘন্টার মধ্যে বদলাতে পারে আবহাওয়া
Image

বৃষ্টির সৌজন্যে পারদ নিম্নমুখী তিলোত্তমায়, ২৪ ঘন্টার মধ্যে বদলাতে পারে আবহাওয়া

কলকাতা, ২৭ মে (হি.স.): বৃষ্টির সৌজন্যে কলকাতার পারদ নামল অনেকটাই। তাপমাত্রার পারদ নিম্নমুখী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শনিবার সকালেও বৃষ্টি হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। এদিন সকালে আকাশ কালো করে এসে বৃষ্টি শুরু হয় কলকাতায়। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া।

কলকাতার পাশাপাশি হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি হয়েছে। এছাড়াও হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানেও হয়েছে বৃষ্টি। তবে রবিবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top