নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ বৃহস্পতিবার রাতে ধর্মনগরে এক চিকিৎসকের বাড়িতে বিধবংসী অগ্ণিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং চিকিৎসক গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন৷
ধর্মনগরে এক চিকিৎসকের বাড়িতে অগ্ণিকান্ডের ঘটনায় প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ আহত হয়েছেন চিকিৎসক জে রহমান৷ ঘটনা বৃহস্পতিবার রাত সোয়া বারোটা নাগাদ ধর্মনগর পুর পরিষদ এলাকার রাজবাড়ী গোল্ডেন ভ্যালী সুকল সংলগ্ণ ডাঃ জে রহমানের বাড়িতে৷ আগুন লাগার ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনা স্থলে ছুটে যায়৷ তারা ওই বাড়িতে প্রবেশ করে৷ কিন্তু ঘরের ভেতরে ধোঁয়ায় ছয়লাপ ছিল৷ যার ফলে দমকল কর্মীদের প্রথমে অসুবিধার সম্মুখীন হয়ে হয়৷ প্রচণ্ড ধোঁয়াকে উপেক্ষা করে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করে৷ তারা ঘরের ভেতর থেকে আহত অবস্থায় জে রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠান৷ দমকল কর্মী জানিয়েছেন এই অগ্ণিকাণ্ডে দুইটি ঘরের ভেতরে থাকা এসি, একটি ব্যাড সহ ঘরের জিনিসপত্র আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ৷

ধর্মনগরে আগুনে পুড়ল চিকিৎসকের বাড়ি
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















