ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মে।।জয় পেলো নবজাগরণ সংস্থা। ভি জে ডি ম্যাথডে পরাজিত করলো লার্ণার কোচিং সেন্টারকে। ১০ উইকেটে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত বাসব স্মৃতি সিনিয়র ক্রিকেটে। রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট নিয়ে লার্ণার কোচিং সেন্টার ১৫৬ রান করে। পরে বৃষ্টি নামায় নবজাগরণ সংস্থার সাংমনে লক্ষ্যমাত্রা দাড়ায় ১৯ ওভারে ৮৯ রান। যা ৮.৫ ওভারেই করে নেয় নবজারণ সংস্থা। দলের পক্ষে স্বর্ণদ্বীপ ঘোষ ঝড়ো অর্ধশতরান করেন। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে লার্ণার সি সি ১৫৬ রান করে। দলের পক্ষে অমিত দাস ৮০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭, মজুমদার আকিক মহম্মদ ৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং রাজ মালাকার ১৮ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দলের আর কোন্ ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ৪১ রান।নবজাগণ সংস্থার পক্ষে শুভন দত্ত (৩/২৫), সেলিম মিঁয়া (২/২৩) এবং অভিজিৎ কলই (২/৩৮) সফল বোলার। এরপরই বৃষ্টিশুরু হওয়ায় নবজাগরণ সংস্থার সামনে লক্ষ্যমাত্রা দাড়ায় ১৯ ওভারে ৮৯ রান। যা ৫৩ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে স্বপ্নদ্বীপ ঘোষ ২৪ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ রানে এবং পার্থ দেব ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ রানে অপরাজিত থেকে যান।

কৈলাসহরে বাসব স্মৃতি সিনিয়র ক্রিকেটে জয়ী নবজাগরণ সংস্থা
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

















