News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুপ্রিম কোর্টকে অপমান করেছে মোদী সরকার, দাবি কেজরিওয়ালের
Image

সুপ্রিম কোর্টকে অপমান করেছে মোদী সরকার, দাবি কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২০ মে (হি.স.) : দিল্লির আমলা নিয়োগ ও বদলি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে নিজেরা অধ্যাদেশ জারি করেছে মোদী সরকার। এবার এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের মর্যাদাকে অপমান করেছে বলে শনিবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন তিনি।

দিল্লির মুখ্যমন্ত্রী শনিবার সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এটি একটি ঘৃণ্য তামাশা। এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রায়কে তারা বাতিল করেছে। কেন্দ্র সরকারকে প্রকাশ্যে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে। এটি সরাসরি সুপ্রিম কোর্টের অবমাননা এবং এর মর্যাদার অপমান।’
উল্লেখ্য, শনিবারই দিল্লির আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা দিল্লি সরকারের হাতে দেওয়া সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে মোদি সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টের যে নির্দেশকে অমান্য করে অধ্যাদেশ এনেছে কেন্দ্র, শনিবার সেই নির্দেশ পুনর্বিবেচনার জন্য সর্বোচ্চ আদালতে আবেদন জানায় কেন্দ্র।

Releated Posts

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top