আগরতলা, ১৯ মে (হি. স.) : নিয়ন্ত্রণ হারিয়ে টাইলস বোঝাই লরি অসম-আগরতলা জাতীয় সড়কে উল্টে গেছে। তাতে সামান্য আঘাত পেয়েছেন গাড়ির চালক ও সহ চালক। ওই দূর্ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয়েছে।তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষ ওই দূর্ঘটনা দেখতে পেয়ে খবর পাঠিয়েছে তেলিয়ামুড়া থানায়। পরবর্তী সময়ে ড্রজারের সাহায্যে রাস্তা পরিষ্কার করা হয়েছে। দীর্ঘ চার ঘন্টা পর পুনরায় যান চলাচল শুরু হয়েছে।
মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানিয়েছেন, শুক্রবার সকাল পাঁচটা নাগাদ এএস০১ইসি৮৯৮৪ নম্বরের একটি লরি টাইলস বোঝাই করে আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল। তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় আসামাত্র লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গিয়েছিল। তাতে গাড়ির চালক ও সহ চালক সামান্য আঘাত পেয়েছেন। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। তাঁরাই আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়ার মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন। এদিকে, খবর পেয়ে ছুটে গিয়েছে পুলিশ। দূর্ঘটনায় রাস্তার দুই ধারে যান চলাচল স্তদ্ধ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।
তিনি আরও জানিয়েছেন, পরবর্তী সময়ে ড্রজারের সাহায্যে রাস্তা পরিষ্কার করা হয়েছে। দীর্ঘ চার ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

জাতীয় সড়কে গাড়ি উল্টে ব্যহত যান চলাচল
Tags:
Releated Posts
কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য
আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…
আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮
আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…
দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…
মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…


















