News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফের উদ্যোগে যোগা প্রদর্শনী অনুষ্ঠিত
Image

বিএসএফের উদ্যোগে যোগা প্রদর্শনী অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ আজাদিকা অমৃত মহৎসব উপলক্ষে আন্তর্জাতিক যুবা দিবসের অঙ্গ হিসেবে সৈবতীর্থ ঊনকোটির পাদদেশে বিএসএফের পক্ষ থেকে বৃহস্পতিবার যোগা প্রদর্শনীর অনুষ্ঠিত হয়৷ আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে আঠারো মে বৃহস্পতিবার সকালে শৈবতীর্থ ঊনকোটির পাদদেশে বি.এস.এফ ১৯৯নং ব্যাটেলিয়ানের উদ্যোগে অনুষ্ঠিত হয় যোগা প্রদর্শনী৷ যোগা প্রদর্শনীতে পুরুষ বি.এস.এফদের পাশাপাশি মহিলা বি.এস.এফদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগরের বি.এস.এফের ১৯৯নং ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট অতুল সাইনি, ডেপুটি কমান্ডেন্ট নরেশ কুমার সাইনি, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট প্রমোদ কুমার, টিলাবাজার বি.ও.পি-এর কোম্পানি কমান্ডার সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা৷ যোগা প্রদর্শনীকে কেন্দ্র করে গোটা ঊনকোটির পাদদেশে এক উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায়৷ উল্লেখ্য, ১৯৯নং ব্যাটেলিয়ন বি.এস.এফ জওয়ানদের অধীনেত্ন গোটা কৈলাসহর মহকুমার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে৷

Releated Posts

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026

লেখাপড়া করে সমাজ তথা দেশের জন্য ব্রতী হতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়তাঁর লেখনীর মাধ্যমে যুব সমাজের প্রতি আহ্বান রেখে গেছেন: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবসময়ই বিশ্বাস করতেন লেখাপড়া শুধুমাত্র কর্মসংস্থানের জন্যই নয়, জ্ঞানার্জন…

ByByReshmi Debnath Jun 27, 2026

‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকরের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি পাঠাল মহিলা কংগ্রেস

আগরতলা, ২৬ জুন: ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকর করার দাবিতে এবং মহিলা সংরক্ষণে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি)…

ByByReshmi Debnath Jun 27, 2026

বৃদ্ধভাতার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার আর্জি অসহায় স্বামীহারা জনজাতি বৃদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন ধরে চরম আর্থিক অনটনের মধ্যে জীবন কাটাচ্ছেন জাম্পুইজলা ব্লকের প্রমোদনগর এলাকার স্বামীহারা…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top