News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র বর্তমান কর্মকান্ডে একগুচ্ছঅভিযোগ একাংশ ক্রিকেট মহলের
Image

টিসিএ-র বর্তমান কর্মকান্ডে একগুচ্ছঅভিযোগ একাংশ ক্রিকেট মহলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ মে।। অনুমোদিত ক্লাবগুলির প্রতিনিধি পরিবর্তনের দাবি অবিলম্বে কার্যকর করতে হবে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সংবিধান মেনেই নতুন সদস্যদের গভর্ণিং বডিতে অন্তর্ভুক্ত করতে হবে। পুরানো প্রতিনিধিদের অনতিবিলম্বে সদস্যপদ খারিজ করতে হবে। বর্তমান কমিটির এক এবং একাধিক পদাধিকারীর বিরুদ্ধে আনা বিভিন্ন রকমের অভিযোগ প্রমান সাপেক্ষে অভিযুক্তদেরই স্বচ্ছতার প্রমাণ প্রকাশে আনতে হবে। ‌ অনেকটা এভাবেই অনুমোদিত ১১ টি ক্লাবের প্রতিনিধিবর্গ তথা টিসিএ-র সাধারণ সদস্য প্রমূখ সাংবাদিক সম্মেলন ডেকে বর্তমান কমিটি বৈধতাও হারিয়েছে বলে দাবি করেন। ইতোমধ্যে তারা লিখিত আকারে ৩০ দিন সময় চেয়ে টিসিএ-তে সাংগঠনিক স্বচ্ছতা আনার আর্জি জানিয়েছেন। অন্যথায় সংবিধান রীতি অনুযায়ী অতিরিক্ত আরও ১৫ দিন অপেক্ষা করে তারা বৃহত্তর পদক্ষেপে এগোতে বাধ্য হবেন বলে প্রতিনিধিদের পক্ষ থেকে সুব্রত দে সাংবাদিকদের প্রতি সকলের অভিমত তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে শ্যামল ভট্টাচার্য্য, উপানন্দ দেববর্মা সহ ১১ জন উপস্থিত ছিলেন। ‌ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান সভাপতিকে অপাঙক্তেয় রেখে অন্যান্য পদাধিকারীরা যে পদ্ধতিতে সমাধানের সূত্র বের করার চেষ্টা করছেন নৈতিকতার প্রশ্নে অধিকাংশ ক্রিকেট মহল-ই তা মেনে নেবে না বলে তাদের অভিমত। কোথায় সমস্যা বিরাজমান এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে অচিরেই ক্রিকেট মহলকে বিশেষ করে সাংগঠনিক কর্মকর্তাদের সমাধান টেবিলে বসা উচিত। রাজ্য ক্রিকেটের উন্নতি কল্পে অতি দ্রুত তার সমাধান আবশ্যক বলে ক্রিকেটমহল মনে করেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top