News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া, উপ-মুখ্যমন্ত্রী হবেন শিবকুমার : কে সি বেণুগোপাল
Image

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া, উপ-মুখ্যমন্ত্রী হবেন শিবকুমার : কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): বিগত কয়েকদিনের জল্পনার অবসান। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা ঘোষণা করল কংগ্রেস। বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল বলেছেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী হবেন সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী হবেন ডি কে শিবকুমার। বেণুগোপাল জানিয়েছেন, সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শিবকুমার। আগামী ২০ মে মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী শপথ নেবেন।

বেণুগোপাল বলেছেন, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমরা সমমনভাবাপন্ন দলগুলির নেতাদের আমন্ত্রণ জানাব। কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণার পরই শিবকুমার টুইট করে জানিয়েছেন, “কর্ণাটকের নিরাপদ ভবিষ্যত এবং জনগণের কল্যাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং আমরা এর নিশ্চয়তা দিতে ঐক্যবদ্ধ।” বৃহস্পতিবার সকালেই সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমারের সঙ্গে দলের কর্ণাটক ইনচার্জ রণদীপ সুরজেওয়ালা ও দলের সাধারণ সম্পাদক-সংগঠন কে সি বেণুগোপাল প্রাতঃরাশের বৈঠক করেছেন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top