News Flash

Image

ভানু বাগের খোঁজে ওডিশায় হানা পুলিশের

কলকাতা, ১৭ মে (হি. স.) : এগরা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার হয়েছে দু’জন। ধৃতদের নাম দেবসুন্দর জানা ও তপন দেবনাথ। তবে মূল অভিযুক্ত ভানু বাগ এখনও পলাতক। তাঁর খোঁজে ওডিশায় হানা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গ্রামের রাস্তায় ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায় দেহ। বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। কী করে এমন ঘটনা ঘটল, তা জানতে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, এই ঘটনায় এগরা থানার আইসিকে শোকজ করতে বলেন মুখ্য়মন্ত্রী। অভিযুক্ত ভানু কীভাবে জামিন পেলেন, তা জানতে চান তিনি। এরপরই আইসিকে শোকজ করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তে নেমেছে সিআইডি।

অপরদিকে, পুলিশের ভূমিকা নিয়ে আগে থেকেই ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। গতকাল থেকেই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত দু’জন বারুদ সংগ্রহ করে ওই কারখানায় নিয়ে আসত। তবে মূল অভিযুক্ত ভানু বাগ এখনও পলাতক। সূত্রের খবর, তাঁর খোঁজে ওডিশায় হানা দিয়েছে পুলিশ। তদন্ত করতে এলাকায় পৌঁছোয় পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিং। আসে ফরেন্সিক দল।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। কী করে এমন ঘটনা ঘটল, তা জানতে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি তোলে বিজেপি। বুধবার খাদিকুলে গিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে ওই ঘটনার এনআইএ তদন্তের দাবি করেন। পাশাপাশি, শুভেন্দুর অভিযোগ ওই বাজি কারখানার মালিক ভানু বাগ ‘তৃণমূলের বড় নেতা’। ওই কারখানায় শুধু বাজি নয়, বোমাও তৈরি হত। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সেগুলো তৃণমূলকে সরবারহ করতেন ভানু। এই ঘটনায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফারও দাবি করেন।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top