News Flash

Image

ভাষা শহীদ দিবস পালনের প্রস্তুতি করিমগঞ্জে

করিমগঞ্জ (অসম), ১৬ মে (হি.স.) : প্রতিবারের মতো এবারে সীমান্ত শহর করিমগঞ্জে ভাষা শহীদ দিবস পালন করা হবে । বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জ জেলা সমিতি সহ বিভিন্ন দল সংঘটনের উদ্যোগে আগামী শুক্রবার ১৯ মে সকাল ৮ টায় স্থানীয় অরবিন্দ সোসাইটির অস্থায়ী শহিদবেদীতে মাল্যদান করা হবে। পরবর্তীতে অনুষ্ঠিত সমবেত সঙ্গীত । সংক্ষিপ্ত বক্তব্য । পরে সন্ধ্যা ৫টায় প্রাসঙ্গিক বক্তব্য, স্মরণ পত্রিকা উন্মোচন, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য গত ১৪ মে ১৯ মে শহিদ দিবস উপলক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে চারটি বিভাগে স্থানীয় শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যামন্দিরে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় ৬০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। আগামী ১৯ মে সন্ধ্যায় আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণ কারীদের হাতে পুরষ্কার ও শংসাপত্র প্রদান করা হবে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির পক্ষ থেকে ।

Releated Posts

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top