News Flash

  • Home
  • দেশ
  • এগরার বিস্ফোরণের সিআইডি তদন্তের নির্দেশ
Image

এগরার বিস্ফোরণের সিআইডি তদন্তের নির্দেশ

কলকাতা, ১৬ মে (হি. স.) : এগরার বিস্ফোরণের তদন্ত করবে সিআইডি। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে এডিজি সিআইএফ জ্ঞানবন্ত সিং-কে পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন ইতিমধ্যে বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭ জন।

বিস্ফোরণের ঘটনার দুঃখপ্রকাশ করেন তিনি। মমতার কথায়, “যে কোনও মৃত্যু দুঃখজনক।” পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। রাজ্য়ের প্রশাসনিক প্রধান জানিয়েছেন, আপাতত রাজ্যের চিন্তা, যাঁরা বিস্ফোরণে জখম হয়েছেন তাঁদের সুচিকিৎসার ব্যবস্থা করা। পাশাপাশি, দোষীকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি।

এগরার সাহারা খাদিকুল গ্রামে আগে তৃণমূলের পঞ্চায়েত ছিল। বর্তমানে নির্দল প্রার্থীকে প্রধান করে বিজেপি পঞ্চায়েত চালাচ্ছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তৃণমূলের পঞ্চায়েত থাকাকালীন কৃষ্ণপদকে গ্রেফতার করা হয়। কিন্তু তিনি গ্রামে ফিরে ফের অবৈধ বাজির কারবার শুরু করেছিলেন, তা বিজেপির পঞ্চায়েতের লোকজন জানতই না। এমনকী, আইসির কাছেও এই তথ্য ছিল না কেন, তা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। আইসির বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top