News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের ২৫ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র
Image

পুর নিগমের ২৫ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ আগরতলা পুর নিগমের মেয়র স্বপার্ষদ সোমবার ২৫ নং ওয়ার্ড এর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন৷ এলাকার বিভিন্ন সমস্যার সম্পর্কে অবগত হয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন৷ আগরতলা পুর নিগমের মেয়র  দীপক মজুমদার সোমবার নিগমের ২৫ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করেছেন৷ পরিদর্শন কালে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি অবগত হন৷ ২৫ নম্বর ওয়ার্ড অফিস সংলগ্ণ বিস্তীর্ণ পরিত্যক্ত জলাশয়টি রিদর্শনকালে মেয়র জানান এই জলাশয়টি এর সংস্কার করে ব্যবহারের উপযোগী করে তোলা হবে৷ এখানে যাতে কেউ মাটি ভরাট করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুর নিগম৷ তিনি বলেন এলাকার এ জলাশয় টি সংরক্ষণ করে এলাকার মানুষের ব্যবহারের উপযোগী করা সহ এলাকায় একটি পার্ক গড়ে তোলা হবে৷ পাশাপাশি থাকবে একটি ওপেন জিম৷ তিনি বিগত ২৫ বছর আগরতলা পুরো নিগম ও তৎকালীন পুর পরিষদের কাজ কর্মের তীব্র সমালোচনা করে বলেন তারা এলাকার উন্নয়নে তেমন কোন কাজ করেনি৷ বর্তমান সরকার এবং পুর নিগম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর৷ উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করতে এলাকার জনগণের সার্বিক সহযোগিতা আহ্বান করেছেন মেয়র৷ এদিন মেয়রের সফর সঙ্গীত ছিলেন এলাকার কপর্োরেটর এবং বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top