কৈলাসহরে জমি সংক্রান্ত বিবাদের জেরে সংঘর্ষে গুরুতর আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ কৈলাসহর থানার ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন গুরুতর অভাবে আহত হয়েছে৷ হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কৈলাশহর থানার পুলিশ৷ ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের অধীনে উত্তর বড়খলা ২ নং ওয়ার্ড এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় গুরুতর আহত চার৷ ওই এলাকার বাসিন্দা আব্দুল কাদিরের জায়গা জবরদখল করার চেষ্টা করে  একই এলাকার বাসিন্দা রকমত আলি৷  একাধিকবার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে সালিশি সভা হলেও কাজের কাজ কিছুই হয় নি৷  গতকাল রাত অনুমানিক নয়টা নাগাদ রকমত আলি এবং তার ছেলে সহ মোট সাত জন মিলে আচমকাই আব্দুল কাদিরের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট চালায় আব্দুল কাদিরের পরিবারের উপর৷ এতে  গুরুতর ভাবে আহত হয় আব্দুল কাদিরের পরিবারের মোট চারজন সদস্য৷ চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে এসে ভিড় জমায় স্থানীয়রা৷ পাশাপাশি গুরুতর আহত চারজনকে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়৷ যার মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতাল থেকে আগরতলা জি বি হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক৷ এ বিষয় নিয়ে গতকাল রাত এগারোটা নাগাদ কৈলাশহর থানায় আব্দুল কাদির রকমত আলী এবং তার ছেলে সহ মোট সাতজনের বিরুদ্ধে একটি লিখিত  অভিযোগ দায়ের করেন কৈলাশহর থানায়৷ কৈলাশহর থানার পুলিশ আব্দুল কাদিরের অভিযোগ মূলে সাতজনের মধ্যে একজনকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে৷   ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল ছড়িয়ে পড়ে৷