News Flash

  • Home
  • খেলা
  •  সাব্রুমে রাজ্য স্কুল ভলিবলে ব্যাপক সাড়া
Image

 সাব্রুমে রাজ্য স্কুল ভলিবলে ব্যাপক সাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।। মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়ার উপস্থিতিতে সাব্রুমে শুরু হলো রাজ্যভিত্তিক ভলিবল প্রতিযোগিতা। সাব্রুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। সঙ্গে ছিলেন ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মগ , রুপাইছড়ি ব্লকের চেয়ারপারসন রাখি ত্রিপুরা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের দক্ষিণ ত্রিপুরা জেলার এসিস্টেন্ট ডিরেক্টর মিহির শীল প্রমুখ। রাজ্যের সব কটি জেলা থেকে বালক বিভাগে আটটি দল এবং বালিকা বিভাগে আটটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে উভয় বিভাগে ১৬০ জন খেলোয়াড় একে অপরের মুখোমুখি হবে। প্রত্যেক জেলার প্রতিনিধিরা নিজ নিজ জেলার পতাকা উত্তোলন করলেন। শৃঙ্খলা বজায় রেখে এই প্রতিযোগিতার কর্ম কাণ্ডকে সাফল্য মন্ডিত করে তোলার আহ্বান করলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। কথা প্রসঙ্গে তিনি তার স্কুল জীবনের খেলাধুলার স্মৃতি তুলে ধরলেন সবার সামনে।  আয়োজকদের তরফে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়াকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা ও জ্ঞাপন করা হলো। একে একে মন্ত্রী সহ অতিথিরা ম্যাচ শুরুর পূর্বে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত ও হলেন। আগামী ১২ মে আসরের ফাইনাল ম্যাচ। এবার দেখার বিষয় উভয় বিভাগে কোন দলগুলো খেতাব দখল করতে পারে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top