News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে আন্তঃ স্কুল ক্রিকেট কালী কিশোরকে হারালো বগাবাসা
Image

উদয়পুরে আন্তঃ স্কুল ক্রিকেট কালী কিশোরকে হারালো বগাবাসা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।।জয় পেলো বগাবাসা স্কুল। ৪১ রানে পরাজিত করলো কালি কিশোর স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ ক্রিকেটে। মঙ্গলবার স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে বগাবাসা স্কুলের গড়া ১১৩ রানের জবাবে কালি কিশোর স্কুল মাত্র ৭২ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের অভিজিৎ পাল ৫ উইকেট দখল করে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বগাবাসা স্কুল ২৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রান করে। দলীয় ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় বড় স্কোর গড়তে ব্যর্থ হয় বগাবাসা স্কুল। দলের পক্ষে প্রীতম দেবনাথ ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং দলনায়ক সুমন দাস ২১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৩ রান। কালি কিশোর স্কুলের পক্ষে মৃদুল দেব (‌৪/‌১৩), অভিজিৎ দাস (‌২/‌১৪) এবং সুমেশ ধর (‌২/‌৩৩) সফল বোলার।‌‌‌ জবাবে খেলতে নেমে অভিজিৎ পালের (‌৫/‌২৪) দুরন্ত বোলিংয়ে কালি কিশোর স্কুল মাত্র ৭২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ইমন হুসেন ২৫ রান করে।‌‌‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top