News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানের হনুমানগড়ে ভেঙে পড়ল মিগ-২১ যুদ্ধবিমান; দুই মহিলার মৃত্যু, সামান্য আহত পাইলট
Image

রাজস্থানের হনুমানগড়ে ভেঙে পড়ল মিগ-২১ যুদ্ধবিমান; দুই মহিলার মৃত্যু, সামান্য আহত পাইলট

হনুমানগড় (রাজস্থান), ৮ মে (হি.স.): রাজস্থানের হনূমানগড় জেলায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান। সোমবার সকালে হনুমানগড় জেলার বহলোলনগরে বাড়ির ওপর যুদ্ধবিমানটি ভেঙে পড়ায় দুই মহিলার মৃত্যু হয়েছে ও একজন ব্যক্তি আহত হয়েছেন। পাইলট সুরক্ষিত রয়েছেন, তিনি সামান্য আহত হয়েছেন। বায়ুসেনা জানিয়েছে, সুরাটগড় থেকে উড়েছিল যুদ্ধবিমানটি।

বায়ুসেনা জানিয়েছে, রুটিন প্রশিক্ষণ চলাকালীন সুরাটগড়ের কাছে বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়ে। পাইলট নিরাপদে বেরিয়ে আসেন, তিনি সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। বাড়িতে ভেঙে পড়ার পর আগুনও ধরে যায়। স্থানীয় মানুষজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top