News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধূপগুড়িতে নদীতে জলের তলায় ডুবন্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য এলাকায়
Image

ধূপগুড়িতে নদীতে জলের তলায় ডুবন্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য এলাকায়

ধূপগুড়ি, ৭ মে (হি. স.) : জলপাইগুড়ির ধূপগুড়িতে নদীতে জলের তলায় ডুবন্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ । রবিবার দুপুরে ২ নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার অন্তর্গত সাকোয়াঝড়া-২ নং গ্রাম পঞ্চায়েতের মুজমদার পাড়া এলাকায়। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির সোনাখালী এলাকায়।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন গ্রামের শিশুরা নদীতে স্নান করতে নেমে এক ব্যক্তিকে জলের তলায় ডুবন্ত অবস্থায় দেখতে পায়। নিমেশের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। এরপর শয়ে শয়ে মানুষ ভিড় জমান ডুডুয়া নদীর দু ধারে। রবিবার দুপুরে ২ নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার অন্তর্গত সাকোয়াঝড়া-২ নং গ্রাম পঞ্চায়েতের মুজমদার পাড়া এলাকায়। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ওই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত যুবকের নাম জাহিদ মিনজ (৩৬)। বাড়ি সোনাখালি সংলগ্ন এলাকায়।
পরিবারের দাবি, এদিন সকালে বাড়ি থেকে বের হন ওই ব্যক্তি। এরপর তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিকে দুপুরে শিশুরা নদীতে স্নান করতে নেমে মৃতদেহটি দেখতে পায়। এরপর ধূপগুড়ি থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ধূপগুড়ি থানা সূত্রে খবর,কী কারণে মৃত্যু হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত সঠিক ভাবে জানা যায়নি। মৃত দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Releated Posts

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top