News Flash

Image

বদরপুরে পয়েন্ট থ্ৰি এমএম পিস্তল সহ ধৃত তিন যুবক

বদরপুর (অসম), ৬ মে (হি.স.) : করিমগঞ্জের বদরপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। পিস্তল সহ তিন যুবককে গ্রেফতার করেছে বদরপুর পুলিশ। ঘটনা আজ শনিবার দুপুরের।

গোপন সূত্রে প্ৰাপ্ত এক খবর পেয়ে বদরপুর থানার পুলিশ অভিযান চালিয়ে এংলাবাজার থেকে গ্রেফতার করে স্থানীয় নতুন বাজারের বাসিন্দা জনৈক মমিন উদ্দিন, মহম্মদ ইব্রাহিম, জয়নাল আহমেদকে। তাদের কাছে থেকে উদ্ধার হয় পয়েন্ট থ্রি (.৩) এমএম পিস্তল এবং দুটি সক্রিয় গুলি।

করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস খবর জানিয়ে বলেন, সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ নাকা চেকিং গড়ে স্কুটি সহ তিন যুবককে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয় পিস্তল। এর পর তাদের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুত ও পাচার সংক্রান্ত আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়। পিস্তলটি তারা নাগাল্যান্ডের ডিমাপুর থেকে এনে এখানে বিক্রি করার পরিকল্পনা করেছিল, জানান পুলিশ সুপার। আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানান তিনি।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top