News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পৃথক স্থানে পথ দূর্ঘটনায় মহিলা সহ আহত তিন
Image

পৃথক স্থানে পথ দূর্ঘটনায় মহিলা সহ আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷  শনিবার সকালে ধর্মনগরে দুটি সুকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ এছাড়া অপর আরো তিনজন অল্পবিস্তার আহত হয়েছেন৷ আহতদের মধ্যে এক মহিলার অবস্থা সংকটজনক হওয়ায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ শনিবার সকালে দুটি সুকটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক মহিলা ধর্মনগরে জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল আনুমানিক নয়টা নাগাদ টিআর-০৫-ডি-৯৩৭ নম্বরের একটি সুকটি করে রাজেশ্বর দাস ও গায়ত্রী ঘোষ ধর্মনগরের দিক থেকে টঙ্গিবাড়ি রোডে প্রবেশ করতে গেলে সেই সময় কামেশ্বরের দিক থেকে বিষ্ণু দেবনাথ ও জন্টু শতনামি নামে দুই যুবক টিআর-০৫-ই-৫০২৫ নম্বরের অপর একটি সুকটি দ্রুত গতিতে এসে তাদের সাথে সংঘর্ষ বাঁধে৷ এতে ঘটনাস্থলে  সকলেই আহত হন৷ তবে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গায়ত্রী ঘোষ৷ খবর পেয়ে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতাল সূত্রে খবর গায়ত্রী ঘোষের অবস্থা আশংকাজনক,৷ তার মাথায় ও মুখে গুরুতর আঘাত লেগেছে৷ বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসা চলছে গায়ত্রী ঘোষের৷ ঘটনার তদন্ত করছে ধর্মনগর থানার পুলিশ৷
এদিকে,  চড়িলামের পরিমল চৌমুহনী  এলাকায়  বাইক ও মারুতি গাড়ির সংঘর্ষে আহত ২ যুবক৷ দমকল বাহিনীর জোয়ানরা আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যান৷  চড়িলাম পরিমল চৌমুহনীতে  আগরতলা সাবরুম জাতীয় সড়কে মারুতি ও বাইকের সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছে দুই যুবক৷ এব্যাপারে বিশালগড় থানায় মামলা দায়ের  দায়ের করা হয়েছে৷ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটি নিয়ে পালিয়ে যায় চালক৷  জানা যায়  বাইক নিয়ে আগরতলা থেকে মেলাঘর যাচ্ছিলেন তাপস মন্ডল ও দীপক সরকার৷চড়িলাম পরিমল চোমুহনী আসতেই পেছন দিক থেকে দ্রুত গতিতে একটি মারুতি গাড়ি এসে বাইককে ধাক্কা দেয়৷ বাইক সহ তাপস মন্ডল দীপক সরকার রাস্তায় ছিটকে পড়ে য়ায়৷ প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলের ছুটে গিয়ে আহতদের উদ্ধার করতে বিশ্রামগঞ্জ অগ্ণি নির্বাপক দপ্তরের খবর দেয়৷ অগ্ণি নির্বাপক দপ্তরে কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷  মারুতি গাড়ি চালকের দ্রুতগামীতা ও অসাধারণতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top