News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে (হি.স.) : ত্রিপুরায় একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।আজ রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়ুষ সি.এইচ.ও দের নিয়ে আয়োজিত রাজ্য ভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রামে একথা দৃঢ় প্রত্যয়ের সুরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন, অ্যালোপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির প্রতিও ব্যাপক আস্থা রয়েছে জনসাধারনের। এই চিকিৎসা পদ্ধতিতে শিশু‌, মহিলা এবং বৃদ্ধ সহ সকল অংশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যথেষ্ট কার্যকরী বলে তিনি মনে করেন।

তাঁর কটাক্ষ, পূর্বতন সরকার ডাক্তারদের নিয়ে রাজনীতি করতেন। ওই আমলে ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে ভুলে গিয়েছিলেন মানুষ। সেই মানুষ এতদিন নাস্তিক পরিবেশ দেখেছেন। কিন্তু ত্রিপুরার বর্তমান সরকার প্রতিষ্ঠার ফলে আস্তিক পরিবেশ সৃষ্টি হয়েছে।

Releated Posts

২০ জুন ত্রিপুরা সফরে আসছেন এনডিডিবি-র চেয়ারম্যান ড. মীনেশ সি. শাহ, প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ১২ জুন : আগামী ২০ জুন ত্রিপুরা সফরে আসছেন ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর চেয়ারম্যান ড. মীনেশ…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরায় ৭২ ঘণ্টার বনধের ডাক, খোয়াই ও তেলিয়ামুড়ায় সড়ক-রেল অবরোধ

আগরতলা, ১২ জুন : পুনর্বাসন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ-এর ডাকা ৭২ ঘন্টার বনধকে ঘিরে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top