News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাইকোর্টের নির্দেশে ১২ বছর পর লাভপুরে ফিরলেন শতাধিক ঘরছাড়া
Image

হাইকোর্টের নির্দেশে ১২ বছর পর লাভপুরে ফিরলেন শতাধিক ঘরছাড়া

বীরভূম, ২ মে (হি. স.) : কলকাতা হাইকোর্টের নির্দেশে ১২ বছর পর ঘরে ফিরলেন বীরভূমের লাভপুরের শতাধিক ঘরছাড়া। মঙ্গলবার কড়া পুলিশি ঘেরাটোপের মাঝে গ্রামে ফেরেন শতাধিক মানুষ। লাভপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শতাধিক মানুষকে গ্রামে ফেরাতে সাহায্য করেন।

দীর্ঘ ১২ বছর পর নিজের ভিটেতে ফিরে কেমন লাগছে, এই প্রশ্নের জবাবে এক ব্যক্তি জানান,আমাদের ঘরের লোক খুন। আমরাই গ্রামছাড়া। আজ ফিরলাম। খুব খুশি। আদালতের নির্দেশে পুলিশের ভরসাতেই ঘরে ফিরলাম।২০১০ সালে গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের লাভপুরের নবগ্রাম এলাকা। সেই ঘটনায় তিনজনকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনার পর মামলা দায়ের হয় একাধিক ব্যক্তির নামে। সেই সময় লাভপুরের নেতা মণিরুল ইসলামের এলাকায় বেশ প্রভাব ছিল। অভিযোগ, মণিরুলের ভয়েই ঘর ছেড়ে পালিয়ে যান প্রায় ১০০ জন গ্রামবাসী। এলাকা ছেড়ে পালিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন তাঁরা। বিষয়টি নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। অবশেষে আদালত নির্দেশ দেয়, আগামী ১৬ মে এর মধ্যে ঘরছাড়াদের গ্রামে ফেরাতে হবে। পুরুষ মহিলা মিলে প্রায় ১০০ জনের বেশি মানুষকে এদিন গ্রামে ফেরায় পুলিশ।

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top