News Flash

  • Home
  • দিনের খবর
  • টিকমগড়ে পৌঁছানো একটি বাস থেকে ৬০০ গ্রামের বেশি সোনা বাজেয়াপ্ত
Image

টিকমগড়ে পৌঁছানো একটি বাস থেকে ৬০০ গ্রামের বেশি সোনা বাজেয়াপ্ত

টিকমগড়, ১ মে (হি. স.) : ইন্দোর থেকে টিকামগড়ে পৌঁছানো একটি বাস থেকে ৬০০ গ্রামের বেশি সোনা বাজেয়াপ্ত করেছে কোতোয়ালি থানা পুলিশ। যার মূল্য ৩৪ লাখ টাকার বেশি বলে জানা গেছে। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।

পুলিশ জানিয়েছে, বাস নম্বর এমপি ৩৬ পি ৪৪৯৯ সোমবার সকালে ইন্দোর থেকে এসে টিকামগড় বাসস্ট্যান্ডে থামে, তারপরে পুলিশ সাধারণ ইউনিফর্মে বাসটিতে তল্লাশি চালায়। এরপর চালকের কাছে রাখা একটি পার্সেল বাজেয়াপ্ত করে, যাতে ৬০০ গ্রামের বেশি সোনা ছিল। পুলিশ পার্সেলটি বাজেয়াপ্ত করে । এবং সরাসরি পুলিশ সুপারকে বিষয়টি জানিয়ে পার্সেলটি কোতয়ালি থানায় পাঠায়। পার্সেল নিয়ে বাস চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মোবাইলের বাক্সে সোনা পাঠানো হয়েছিল বলে জানা গেছে। এই পার্সেলটি ইন্দোরের এক ব্যবসায়ী টিকমগড়ের এক ব্যাবসায়ীর কাছে পাঠিয়েছিল। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top