News Flash

  • Home
  • দেশ
  • মথুরাপুরে বজ্রাঘাতে মৃত্যু মহিলার
Image

মথুরাপুরে বজ্রাঘাতে মৃত্যু মহিলার

মথুরাপুর, ৩০ এপ্রিল (হি. স.) : ধান ঝাড়াই করার সময় বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২। মৃত মহিলা রহিতন পাইক(৫৭) । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মথুরাপুর থানার সুবুদ্ধিপুর এলাকায়।

রবিবার দুপুরে রহিতন পাইক পরিবারের লোকজন নিয়ে ধান ঝাড়াই করছিল। সেই সময় হঠাৎই কাল মেঘে ঘিরে যায় আকাশ। তখনই তড়িঘড়ি ধান ঝাড়াইয়ের কাজ বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন তারা। এরপরই হঠাৎ এই রাস্তার মাঝে বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তারা। ঘটনায় মৃত্যু হয় রহিতোন পাইকের। অন্যদিকে আহত অবস্থায় মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি পরিবারের দুই সদস্য। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে মথুরাপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃত রহিতন পাইকের দেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top