News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তপশিলী জাতিভুক্ত জনগণের আর্থিক মনোন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে : মুখ্যমন্ত্রী
Image

তপশিলী জাতিভুক্ত জনগণের আর্থিক মনোন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷  কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তপশিলী জাতিভুক্ত জনগণের আর্থিক মনোন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ এক্ষেত্রে তপশিলী জাতি কল্যাণ দপ্তরকে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করে পরিকল্পনা রূপায়ণে উদ্যোগী হতে হবে৷ আজ সচিবালয়ের ২ নং সভাকক্ষে তপশিলী জাতি কল্যাণ দপ্তরের পর্যলোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ সভায় তপশিলী জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্পের পর্যলোচনা করে মুখ্যমন্ত্রী (ডা.) সাহা বলেন, তপশিলী জাতিভুক্ত দিব্যাঙ্গজনদের চিহ্ণিত করে তাদের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্পের সুুবিধা প্রদানে দপ্তরকে আরও আন্তরিক হতে হবে৷ প্রি-মেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কোনও ছাত্রছাত্রী যাতে বি’ত না হয় সে বিষয়েও দপ্তরকে বিশেষ দৃষ্টি রাখতে হবে৷ সভায় তপশিলী জাতি অংশের মানুষ বেশি বসবাস করেন এমন ৩২টি আদর্শ গ্রামে এখন পর্যন্ত কি কি কর্মসূচি রূপায়ণ করা হয়েছে সে বিষয়েও বিস্তারিত খোঁজখরব নেন মুখ্যমন্ত্রী৷
সভায় তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা জানান, রাজ্যে বর্তমানে তপশিলী জাতিভুক্ত লোকসংখ্যা রয়েছেন ৬ লক্ষ ৫৪ হাজার ৯১৮ জন৷ যা রাজ্যের মোট জনসংখ্যার ১৭.৮ শতাংশ৷ রাজ্যে তপশিলী জাতি অধ্যুষিত বসতি রয়েছে ৪০৪টি৷ রাজ্য সরকার ৩২টি এসসি অধ্যুষিত গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করেছে৷ সেই গ্রামগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে৷ সচিব জানান, তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ এই পাঁচটি অর্থবর্ষে ৩৯ হাজার ৪৫৫ জন তপশিলী জাতিভুক্ত ছাত্রছাত্রীকে প্রি-মেট্রিক স্কলারশিপ (নবম ও দশম শ্রেণী) প্রদান করা হয়েছে৷ তাতে মোট ব্যয় হয়েছে ১১ কোটি ২২ লক্ষ টাকা৷ এছাড়াও রাজ্য প্রকল্পে ঐ পাঁচ অর্থবর্ষে প্রি-মেট্রিক স্কলারশিপ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী) প্রদান করা হয়েছে ৯২ হাজার ৬৩৭ জন ছাত্রছাত্রীকে৷
সচিব জানান, কেন্দ্রীয় প্রকল্পে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ এই পাঁচ অর্থবর্ষে ৮৫ হাজার ৩০৫ জন ছাত্রছাত্রীকে পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে৷ এছাড়া ২০২৩-২৪ অর্থবর্ষে ২২ হাজার ৯০০ জনকে পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছে দপ্তর৷

তিনি জানান, প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনায় (পিএম-অজয়) ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবর্ষের ১৬১টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে৷ এই প্রকল্পে গত পাঁচ বছরে ৫০ হাজার ৯৯৫ জন সুুবিধাভোগীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷ এছাড়াও ২০২৩-২৪ অর্থবর্ষে ২৩ হাজার ৩০০ জনের রোজগার সৃষ্টির লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ সচিব জানান, দপ্তরের মাধ্যমে গত পাঁচ বছরে ৪৬৮৭ জনকে বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এছাড়া চলতি অর্থবর্ষে ২০৯২ জনকে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এছাড়া বাবু জগজীবনরাম ছাত্রাবাস যোজনায় ২০২৩-২৪ অর্থবর্ষে ৩টি ছাত্রাবাস নির্মাণেরও লক্ষ্যমাত্রা নিয়েছে দপ্তর৷
সচিব জানান, রাজ্য সরকারের প্রকল্পে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবর্ষে ৩০ হাজার ৮৩৭ জন ছাত্রছাত্রীকে ড. বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে৷ এরমধ্যে ২০২২-২৩ অর্থবর্ষে মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ৯৩৩২ জনকে৷ তিনি জানান, গত বছর ১০২৬ জন ছাত্রছাত্রীকে বোর্ডিং হাউস স্টাইপেণ্ড প্রদান করা হয়েছে৷ এছাড়াও গত পাঁচ বছরে ৯৩৫২ জন সুুবিধাভোগীকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে৷ সচিব জানান, তপশিলী জাতিভুক্ত ৬৪৫৯ জন সুুবিধাভোগীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবর্ষে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে সংশ্লিষ্ট নিগমগুলি থেকে মোট ৫৬ কোটি ৩৩ লক্ষ টাকার ঋণ দেওয়া হয়েছে৷ পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুুধাংশু দাস, মুখ্যসচিব জে কে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ চক্রবর্তী উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন৷

Releated Posts

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top