News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি
Image

ধর্মনগরে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ শুক্রবার গভীর রাতে ধর্মনগর রেল স্টেশন সংলগ্ণ স্থান থেকে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলো দমকল কর্মীরা৷ জানা যায়, শুক্রবার রাত দুইটায় ধর্মনগর আরপিএফ থানার পুলিশের কাছ থেকে খবর পেয়ে ধর্মনগর রেল স্টেশন সংলগ্ণ রেল ট্র্যাক থেকে এক সুহেল আহমেদ নামে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়৷ জানা গেছে তার বাড়ি আসামের নিলাম বাজারে৷ তার মাথা ও পায়ে গুরুতর আঘাত লেগেছে৷ রাতেই তাকে নিয়ে আসা হয় জেলা হাসপাতালে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার দ্রুত চিকিৎসা শুরু করেন৷ বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সুহেল৷ সেখানেই চিকিৎসা চলছে তার৷ তবে এতো রাতে কিভাবে ওই স্থানে এই ব্যক্তি ট্রেনের ধাক্কায় আহত হলো তা বলতে পারছেনা কেউই৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top