News Flash

  • Home
  • দিনের খবর
  • সাইকেল আরোহীকে পিষে দিল ডাম্পার, প্রতিবাদে শ্রীরামপুরে দিল্লি রোড অবরুদ্ধ করে বিক্ষোভ
Image

সাইকেল আরোহীকে পিষে দিল ডাম্পার, প্রতিবাদে শ্রীরামপুরে দিল্লি রোড অবরুদ্ধ করে বিক্ষোভ

শ্রীরামপুর, ২৯ এপ্রিল (হি.স.): বেপরোয়া ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে ঘিরে অশান্ত হয়ে উঠল হুগলির শ্রীরামপুর। দুর্ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে দিল্লি রোড অবরুদ্ধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। দিল্লি রোডের উপর ট্র্যাফিক কিয়স্কে ভাঙচুর করে উত্তেজিত জনতা। স্লোগান ওঠে পুলিশের বিরুদ্ধে। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক করতে র‍্যাফও নামাতে হয়।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে শ্রীরামপুরের পিয়ারাপুর মোড়ে দিল্লি রোড ধরে এক মহিলা সাইকেল আরোহী যাচ্ছিলেন। আচমকা তাঁকে পিষে দিয়ে যায় একটি ডাম্পার। মৃতার নাম পুষ্পা সাঁতরা (৫৬)। বড় বেলুমনসাতলার বাসিন্দা ওই মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার পাশ দিয়েই সাইকেল নিয়ে যাচ্ছিলেন মহিলা। কিন্তু বেপরোয়া ভাবে ডাম্পার চালানোর ফলে এই দুর্ঘটনা হয়েছে। এমনকি ট্র্যাফিক পুলিশ থাকা সত্ত্বেও বার বার ওই এলাকায় দুর্ঘটনা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top